ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির বেশিরভাগ শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এই ভাষণে তিনি এক মাস ধরে চলা ইরান যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন।
ভাষণের শুরুতে তিনি নাসা’র ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। চাঁদের উদ্দেশে যাত্রা করা নভোচারীদের সাহসিকতার প্রশংসাও করেন তিনি।
এরপর ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা অসাধারণ কাজ করেছে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবে না।
ভাষণে তিনি আরও অভিযোগ করেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
(ঢাকাটাইমস/২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













