৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৮
অ- অ+

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় ভবনের ধ্বংসাবশেষ পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

এছাড়া ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। শহরটিতে দুই লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মালাক্কা সাগর এলাকায় ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল।

(ঢাকাটাইমস/২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে আগুন-ককটেল আতঙ্ক: বাসচালক নিহত, যানবাহন ও কার্যালয়ে অগ্নিসংযোগ
যশোরের মনিরামপুর: সারের ডিলার নিয়ে অনিয়মের আরও একটি জলজ্যান্ত দৃষ্টান্ত!
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস