সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা মিজানুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০
অ- অ+

দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় চাঞ্চল্যকর রাফি হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি মিজানুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ‘ক্যাশিয়ার শাহীন’ নামে পরিচিত এই আসামিকে বুধবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্র জানায়, ভোর ৪টার দিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।

মিজানুর রহমান শাহিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর ভাতিজা এবং শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।

গ্রেপ্তারের পর দুপুরে তাকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পরিদর্শক মো. জামাল উদ্দিন।

পিবিআই জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে নির্মমভাবে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন নামে চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অপর আসামি বাতেন এখনও পলাতক।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার হওয়া আসামি আলামিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন, মিজানুর রহমান শাহিনের মোবাইল ফোনের নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পিবিআইয়ের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, আসামি শাহিন প্রায় ১১ মাস ধরে পলাতক ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের আশায় তদন্ত এগিয়ে নিচ্ছে পিবিআই।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা