ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরে বিধবা কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ সুজন শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।গ্রেপ্তারকৃত আসামি সুজন শেখ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার বিকালে রাজধানীর হাজারীবাগ থানাধীন মনেশ্বর এলাকা থেকে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
একইদিন র্যাবের একটি সূত্র ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে র্যাব-১০ সদরদপ্তরের অপারেশনস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকারের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগের মনেশ্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানার ধর্ষণ মামলার আসামি সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২ এপ্রিল ফ্যামিলি কার্ড ও বিধবা কার্ডের কথা বলে অভিযুক্ত সুজন ভুক্তভোগী নারীকে বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































