পুরোনো ভিডিও কেন্দ্র করে কুষ্টিয়ায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি:
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৯:০৬
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (স্থানীয়ভাবে পরিচিত কথিত পীর)। তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় পড়াশোনা শেষে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। পরে এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তোলেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বিকেল পৌনে পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লোকজন তার আস্তানায় হামলা চালায়।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে শামীম রেজাকে উদ্ধার করা হলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ সদস্য কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

জানা গেছে, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা হয়। সে সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়ান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরে পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই বিক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা