সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৭:০৭
অ- অ+

রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি আল আমিন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে মুগদা থানার বাশার টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার দিন মুগদা থানার সাথী ডিজিটাল স্টুডিওর সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অস্ত্রসহ অবস্থান নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে মিজানুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন বলে মামলায় উল্লেখ রয়েছে।

গ্রেপ্তার আল আমিন মজুমদার সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার