সংরক্ষিত নারী আসন
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দলভিত্তিক মনোনয়নের হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৮টি আসন, এনসিপি ২টি, জাগপা ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি এবং জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন একজন।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন
কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম, জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































