অসুস্থ স্বামীকে বিদেশে রেখে এমপি হওয়ার প্রশ্নই আসে না: আফরোজা আব্বাস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ২২:৫৪
অ- অ+

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই মুহূর্তে অসুস্থ স্বামীকে বিদেশে রেখে মহিলা এমপি প্রশ্নই আসে না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন—সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না।

সোমবার সন্ধ্যায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি জানান, দল প্রস্তাব দিলেও নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছেন।

তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না।

পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে তাকে আবারও চিন্তা করতে বলা হলেও আগের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি।

তিনি স্পষ্ট করে জানান, ‘আফরোজা আব্বাস বাদ পড়লেন’—এই ধরনের শিরোনাম সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য। আফরোজা আব্বাস বাদ পড়েননি—তিনি নিজেই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী। তিনি বর্তমানে অসুস্থ স্বামীর সাথে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা