উপজেলা পরিষদ ভবনে 'বসার জায়গা' করে দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি!

বদিউল আলম মজুমদার
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮| আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩
অ- অ+

সরকার সম্প্রতি মাননীয় সংসদ সদস্যদের উপজেলা পরিষদ ভবনে "বসার জায়গা" করে দেওয়ার জন্য নিম্নের প্রজ্ঞাপনটি জারি করেছেI এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ এর মাধ্যমে আমাদের স্থানীয় সরকারব্যবস্থা - যা কেন্দ্রীয় সরকারের সমান্তরাল সংবিধান স্ব‍‍ীকৃত আরেকটি সরকার - ধ্বংস হয়ে যাবেI এছাড়াও এটি সংবিধানের ৬৫ অনুচ্ছেদের লঙ্ঘন, যে অনুচ্ছেদে জাতীয় সংসদ সদস্যদেরকে সুস্পষ্টভাবে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছেI এটি সংবিধানের ৫৯ অনুচ্ছেদেরও পরিপন্থী, কারণ এই অনুচ্ছেদে শুধু নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদেরকেই এ সকল প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আইনসভার সদস্য হিসেবে এমপি সাহেবদেরকে নয়I এই সিদ্ধান্তের ফলে মুখের কাজ (খাওয়া) নাকের মাধ্যমে করার পরিস্থিতি সৃষ্টি হবেI উপরন্তু এটি আমাদের হাইকোর্টের দেওয়া আনোয়ার হোসেন মজ্ঞু বনাম বাংলাদেশ মামলার রায়ের লঙ্ঘনI এই মামলার রায়ে বাংলাদেশ হাইকা‍ের্ট ২০০১ সালের জোট সরকারের আমলে জেলা মন্ত্রী পদ সৃস্টি করে জারি করা একটি প্রজ্ঞাপনকে অসাংবিধানিক ঘোষণা করেনI একইসাথে মন্ত্রী, হুইপ, এমপি প্রমূখের স্থানীয় উন্নয়নে সম্পৃক্ত হওয়াকে অসাংবিধানিক বলে রায় দেনI সর্বোপরি এই সিদ্ধান্ত বিএনপির ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে প্রদত্ত স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার অঙ্গীকারের পরিপন্থীI হতাশার বিষয় হলো যে, এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল সংসদ সদস্য একমতI।

লেখক: সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬