খোলামেলা কথা

তারিখ : ২২ এপ্রিল ২০২৬
দিন : বুধবার।
বিষয় : মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ -
আমার এ লেখা মাননীয় প্রধান মন্ত্রীর নজরে পৌঁছবে কিনা আমি জানি না। তবুও একজন সচেতন নাগরিক হিসেবে দায় আদায়ের চেষ্টা করা।
উপজেলা চত্বরে এমপি সাহেবদের জন্য অফিসের ব্যবস্থা করা মহা আত্মঘাতী হবে। পৃথিবীর কোথাও এরকম পদ্ধতি নেই। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো separation of power. এ ধরনের আয়োজন গণতান্ত্রিক পদ্ধতিকে বিতর্কিত করবে। নষ্ট করবে কাজের পরিবেশ। বৃদ্ধি করবে পারস্পরিক বিদ্বেষ। বাড়বে ক্ষমতার অপব্যবহার। এতে সরকারের জনপ্রিয়তা কমবে। আবারও বলছি, পৃথিবীর কোথাও এমনটি নেই। বাংলাদেশে এমনটি করা যৌক্তিক হবে না।
১৯৮০ এর দশকের শেষের দিকে আফ্রিকা মহাদেশে নতুন এক রাজনৈতিক মডেলের উদ্ভব ঘটে। ওই মডেলের নাম Ruling party dominated multi party system. এ পদ্ধতিতে অনেক দল থাকে, গণতন্ত্র গণতন্ত্র খেলাও থাকে। কিন্তু নিয়ন্ত্রণ শতভাগই থাকে সরকারের / সরকারি দলের হাতে। বিরোধী দল কোন কোন আসনে জিতবে, এটাও সরকারি দল ঠিক করে দেয়। আমাদের বিগত রাজনৈতিক সরকার সম্ভবত ওই মডেল অনুসরণ করেছিল। ফাইনালি ওই মডেল কাজ করে নি। এমন পদ্ধতি আগে একপক্ষকে কষ্ট দিয়েছে। এখন আরেক পক্ষ কষ্ট পাচ্ছে। যে কোন পদক্ষেপের সুদুরপ্রসারি লাভ লোকসান বিবেচনা করা অনস্বীকার্য। কাজেই ভেবেচিন্তে অগ্রসর হওয়াই উত্তম। গভীর শ্রদ্ধা।
লেখক: সিনিয়র সিটিজেন
(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













