স্মার্টফোনের দাম কমছে, ২৫০০ টাকায় মিলিবে ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৮
অ- অ+

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, স্মার্টফোনের ন্যূনতম দাম ২ থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার কাজ চলছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া, বিশেষ করে প্রান্তিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য এটি সহজলভ্য করা। এতে করে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ বাড়বে এবং প্রযুক্তির সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছাবে।

মোবাইল রিচার্জে উচ্চ করহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে ১০০ টাকা রিচার্জে প্রায় ৩৮ টাকা কর কেটে নেওয়া হয়, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ। এই কর ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

দেশের টেলিযোগাযোগ খাতকে আধুনিকায়নের লক্ষ্যে সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনা এবং সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করা।

গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেহান আসিফ আসাদ বলেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যা সংশ্লিষ্টদের জন্য ব্যর্থতা। তিনি সেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে এবং প্রযুক্তি ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4