পূবাইলে‌ নিজ ঘরে নারী দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি এলাকায় কুলসুম আক্তার (৪৫) নামের একজন নারী-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তার নিজ ঘর থেকে রক্তাক্ত মরদেহ রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার পূবাইলের মেঘডুবী এলাকার মৃত আফতাবউদ্দিনের মেয়ে ।

কুলসুম বাড়ির পাশে‌ দোকানদারি করে সংসার চালাতেন‌। দু-তিন বছর আগে স্বামীকে ডিভোর্স দেন তিনি ।

এলাকাবাসী জানান, রোববার দুপুরে নিজের ঘরের ভিতর খাটের ওপর কুলসুমকে কে বা কারা মুখমণ্ডল ও শরীরে ছুরিকাঘাতে হত্যা করে। রাত নয়টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টিনের বেড়া টপকে বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের ভেতর কুলসুমকে খাটের উপর রক্তাক্ত পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পিবিআই ও সিআইডির ফরেনসিক ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইম সিন সংগ্রহ করেন এবং পূবাইল থানার পুলিশ লাশ হেফাজতে নেয়।

স্থানীয় লোকজন জানান, কুলসুমের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে হয়েছে। আর ছেলে ও ছেলের বাবা উত্তরায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন কুলসুমকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা