ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর সড়কবাতি বসছে পূবাইলে

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৬| আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৯
অ- অ+

গাজীপুর সিটির পূবাইলে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর শঙ্কায় এলাকাবাসী এই শিরোনামে গত ২৩ ডিসেম্বর সংবাদ প্রকাশিত হয় ঢাকাটাইমসে। সংবাদ প্রকাশের চার মাস পর সড়কবাতি লাগানো শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ এলাকায় সড়কবাতি লাগাতে দেখা যায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা একটি দলকে।

সড়কবাতি নিযে সংবাদ প্রকাশের জন্য এলাকাবাসী ঢাকা টাইমসকে ধন্যবাদ জানান।

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিমধ্যে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু বাণিজ্যিক, আবাসিক, পর্যটনসহ নানা কারণে প্রতিদিন বিপুল মানুষের সমাগম ঘটছে পূবাইল এলাকায়। কিন্তু সড়কগুলোতে কোনো বাতি না থাকায় সন্ধ্যার পর চলাচলে অসুবিধাসহ নানা অপরাধ সংঘটনের শঙ্কা মানুষের মনে।

৩৯, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ গঠিত। এই অঞ্চলেই পূবাইলের অবস্থান।

নতুন সড়কবাতি ও নষ্ট বাতিগুলো ঠিক করে দেওয়ার পর এলাকাবাসী ও পথচারীদের চলাচল করতে আর অসুবিধায় পড়তে হচ্ছে না ।

এলাকাবাসীর তথ্যমতে, সন্ধ্যার পর অন্ধকার সড়কে চুরি, ছিনতাই, ডাকাতির হার বেড়ে গিয়েছিল। এখন সড়কে আলো থাকায় চলাচল স্বস্তির হবে বলে আশাবাদী এলাকাবাসী।

পূবাইল থানা যুবদল নেতা ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন বলেন, রাস্তার পাশে বাতি না থাকায় আমাদের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কর্পোরেশনের নগর ভবনে যোগাযোগ করেছি। কয়েক দিন ধরে নতুন বাতি লাগানো শুরু করেছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রত্যেকটি এলাকায় সড়কবাতি থাকলে আমাদের পুলিশ সদস্যদের রাতে জনগণকে নিরাপত্তা দিতে সুবিধা হবে।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ এর আঞ্চলিক কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, কিছু দিন পরপর টেন্ডারের মাধ্যমে বাতির ব্যবস্থা করা হয় । প্রত্যেকটি ওয়ার্ডে কিছু কিছু করে সড়কবাতি লাগানো শুরু হয়েছে। সামনে চাহিদা অনুযায়ী বাতির ব্যবস্থা করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের প্রধান আরিফ আহম্মেদ বলেন, পূবাইলে সড়কবাতি স্থাপনার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পর ঠিকাদারদের সাথে যোগাযোগ করে যেসব স্থানে সড়কবাতি নেই দ্রুত সময়ের মধ্যে সেসব জায়গায় বাতি লাগানোর জন্য নির্দেশ দিয়েছি। কিছু কিছু করে সড়কবাতি লাগানো শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা