গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৬, ১৫:৫৬
অ- অ+

রাজবাড়ী গোয়ালন্দ এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিরা মো. নূর মোহাম্মদ হাওলাদার, মো. লিটন ও মরিয়ম বেগম।

শুক্রবার রাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাদের গ্রেপ্তার করে।

শনিবার র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট টু রাজবাড়ীগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এতে সন্দেহজনক গাড়ী তল্লাশী করে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ (বিশ) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট হতে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা