সুপ্রিমকোর্টের ভার্চুয়াল বিচারকাজ স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৬:০৩
অ- অ+

বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার পরিচালিত ভার্চুয়াল কোর্ট (চেম্বার আদালতসহ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়, যা সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারী হিসেবে কাজ করে। আপিল ও হাইকোর্ট—এই দুই বিভাগে বিভক্ত সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, নিম্ন আদালতের তদারকি এবং সংবিধান বা আইনের ব্যাখ্যার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খামেনির দাফন চলাকালে ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের আবারও হামলা
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
রাজনীতি, রেফারিং ও বৈষম্যের শিকার বিশ্বকাপের ফুটবল দল: ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিভিন্ন দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা