বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৬, ১৪:৫৩
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর তিন সহযোগী অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এ সভা শুরু হয় কৃষিবিদ ইনস্টিটিউটে।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে।” তিনি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সকাল থেকেই সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

(ঢাকাটাইমস/৯ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি