জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বিজিবি

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।
শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে জাতীয় স্টেডিয়াম ও পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে শুরু হয় ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বিজিবি সাইক্লিং দল ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়।
বিজিবি জানায়, প্রতিযোগিতার প্রথম দিন ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৬টি ইভেন্টে বিজিবির ১০ জন খেলোয়াড় অংশ নেন। তারা ২টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করেন।
দ্বিতীয় দিন ২টি রোড ইভেন্ট ও ৬টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৮টি ইভেন্টে বিজিবির ১৪ জন খেলোয়াড় অংশ নিয়ে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করেন।
এছাড়া সমাপনী দিনে ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৬টি ইভেন্টে বিজিবির ২০ জন খেলোয়াড় অংশ নিয়ে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক জিততে সক্ষম হন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













