কে কতটা সভ্য ও মার্জিত সেটা চিহ্নিত করুন

জুলকারনাইন খান সামি
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৫:৪২
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি কি পড়াশোনা করেছেন, এসব নিয়া পিন্ডি না চটকায়ে খুঁজে বের করেন দেশের সংসদে দাঁড়িয়ে তিনি কতবার পতিত সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিষোদগার করেছেন বা কটূক্তি করেছেন।

সংসদের কথাও যদি বাদ দেই, তাহলে এটা খুঁজে বের করেন যে নির্বাচনী জনসভা বা নির্বাচন পরবর্তী সময়ে পাবলিক এড্রেসে কবে শেখ হাসিনা ও তার সন্তান বা মৃত পরিবারের সদস্যদের আক্রমণ বা হেয় করে কথা বলেছেন।

ডজনখানেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের অধিকারী দিল্লিতে বসবাসরত ব্যক্তিটির কিন্তু দিনই শুরু হতো এই তারেক রহমান বা তাঁর মৃত পিতা-মাতাকে অপমানসূচক কথাবার্তা বলে। শুধু কি তিনি একা? বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট আর মাস্টার্স করা বহুমাত্রিক ডিগ্রীর অধিকারীদের মুখ দিয়ে কি কি শব্দ নির্গত হয়েছে — সেসব নিশ্চই কেউ ভুলে যায়নি।

সুতরাং কে কোথায় পড়েছে আর পড়েনি এই বাহাস বাদ দিয়ে কে কতটা সভ্য ও মার্জিত সেটা চিহ্নিত করুন — খুব বেশি বেগ পেতে হবে না।

লেখক: অনুসন্ধানী সাংবাদিক

(ঢাকাটাইমস/১৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬