হাসিনার অপরাধের পক্ষে সাফাইকারীদের ছাড় নয়: ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১৪:৫২
অ- অ+

শেখ হাসিনা সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই পতিক্রিয়া জানান।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, গণহত্যাকারী খুনি হাসিনার অবৈধ শাসনামলে গুম,খুন,নির্যাতন,অর্থ পাচার,বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিকিয়ে দেয়া সহ সর্বশেষ জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র জনতাকে হত্যা করাসহ ক্ষমার অযোগ্য অসংখ্য অপরাধ করেও যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।

তিনি আরও লেখেন, যে অমানুষগুলো এখনও নগণ্য সংখ্যায় শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছে, জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেয়ার সুযোগ নেই। যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ