মানুষের মৃত্যুতে উল্লাস করা ভয়ঙ্কর অসুস্থতা!

শরিফুল হাসান
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ০৯:৪৪
অ- অ+

মানুষের মৃত্যুতে উল্লাস করা ভয়ঙ্কর অসুস্থতা! আপনি যার মৃত্যুতে আজ শোক করছেন কিন্তু অতীতে কারো মৃত্যুতে উল্লাস করেছিলেন কিংবা আজ যারা কারো মৃত্যুতে উল্লাস করছেন কিন্তু অতীতে কারো মৃত্যুতে শোকাহত ছিলেন; দুই পক্ষই দয়া করে মনে রাখবেন মানুষের মৃত্যুতে উল্লাস করা ভয়ঙ্কর অসুস্থতা! এমনকি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের মৃত্যু বা অসুস্থতাতেও উল্লাস করা যায় না! আচ্ছা পরষ্পরের প্রতি এতো ঘৃণা নিয়ে আপনারা বাঁচেন কী করে!

জানি না পৃথিবীর আর কোন দেশে মানুষ মানুষের প্রতি এতো ঘৃণা দেখায়! জানি না আর কোথায় এরা একপক্ষ আরেক পক্ষকে হত্যা নির্মূল করতে চায়! অথচ প্রত্যেকেই একই দেশের মানুষ! একদল এরা কখনো মব হত্যা আগুন দিয়ে উল্লাস করে, আরেকদল আরেকভাবে ঘৃণা দেখায়! প্রত্যেকেই নিজেদের কর্মকাণ্ড এরা জাস্টিফাই করে! শুধু নিজের ভেতরের ঘৃণাটা দেখে না!

একটা দেশের এতো মানুষ এমন হয় কী করে? এরা কেন বোঝে না মত, দর্শন, রাজনীতি যাই হোক না কেন মানুষ হয়ে কখনো মানুষকে আক্রমণ করা যায় না! মৃত্যুর পরে উল্লাস করা যায় না! জানি না এদের এই ঘৃণার চাষাবাদ কবে শেষ হবে? কবে এদের মনে হবে মত দর্শন ভাবনা যতো ভিন্ন হোক আমরা সবাই একই দেশের মানুষ! সবাই মিলে একসাথে বাঁচতে হবে, সবাইকে নিয়ে!

হে আল্লাহ! তুমি এই জাতিকে রক্ষা করো! ঘৃণার বদলে তুমি এদের মধ্যে মানবিক বোধ দাও! ভালোবাসা দাও! বিবেকবোধ দাও! মানুষকে হামলা হত্যা মব করে কিংবা মৃত্যুর পর উল্লাস করার এই অসুস্থতা থেকে সবাইকে মুক্তি দাও! আমাদের মানুষ বানাও!

লেখক: কলামিস্ট

(ঢাকাটাইমস/১৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬