সবচাইতে নিপীড়িত ৪/৫জন'কে কি প্রধানমন্ত্রীর সাথে একই বাসে সফরসঙ্গী করা যেতোনা?

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় সফর করছেন, সফরের অংশ হিসেবে গতকাল তিনি চাঁদপুর জেলা পরিদর্শন করেছেন, পথিমধ্যে কুমিল্লা জেলার বরুড়া ও লাকসামের মুদাফফরগঞ্জে দুটি পথসভায় তিনি বক্তব্য রাখেন।
সরকার প্রধান হিসেবে তিনি বিশেষ একটি বাসে করে ভ্রমণ করছেন, বাসে যারা তাঁর সফরসঙ্গী হয়েছেন তাঁদের অনেকের গত ১৫ বছরের ইতিহাস ঘাটলে আপনি তেমন কোন স্ট্রাগল খুঁজে পাবেন না, তাঁদের কেউ দেশের বাইরে ছিলেন বেশ নিভৃতে, কেউবা দেশ-বিদেশে বেশ স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়েছেন, কেউ হয়তো বিএনপির রাজনীতির সাথেই যুক্ত ছিলেন না, দলটির ছায়া পর্যন্ত মাড়াতে চাননি এমন ব্যক্তি বিশেষও এই বাসে ছিলেন।
অন্যদিকে বরুড়া, লাকসাম এবং চাঁদপুর জেলায় কেবলমাত্র আজকের সরকার দল বিএনপি সমর্থন করার কারণে ডজনখানেক মামলার আসামী হয়ে জেল, জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন এমন হাজারখানেক নিবেদিত প্রাণ নেতা-কর্মী আপনি অনায়াসেই খুঁজে পাবেন।
তাঁদের মধ্য হতে সবচাইতে নিপীড়িত ৪/৫জন'কে কি প্রধানমন্ত্রীর সাথে একই বাসে সফরসঙ্গী করা যেতোনা? আর ফলে সেসকল এলাকার নেতা-কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পেতোনা?
এ বিষয়ে এলডরিজ ক্লিভারের একটা উক্তি উল্লেখ করা যেতে পারে,
"Respect commands itself and can neither be given nor withheld when it is due."
লেখক: অনুসন্ধানী সাংবাদিক
(ঢাকাটাইমস/১৭ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













