২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ০৮:২৫| আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:২০
অ- অ+

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

সৌদি আরবভিত্তিক দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রবিবার দেশটির আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ভিত্তিতেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে পাকিস্তানেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। করাচিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও আঞ্চলিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনেসিয়া। শনিবার জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

অন্যদিকে তুরস্কে খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব-নিকাশ অনুসরণ করে আগেই ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটি পূর্বনির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। ফলে দেশ দুটিতেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে ব্রুনাই এবং আফগানিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার