তনুর পোশাকে ৩ জনের শুক্রাণু, একজনের রক্তের অস্তিত্ব: তদন্তে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ০৯:৩০
অ- অ+

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনুর পোশাকে তিনজনের শুক্রাণু এবং একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মোট চারজনের নমুনা শনাক্ত হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম রবিবার (১৭ মে) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েক মাস আগে তিনি সিআইডিতে চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রায় এক মাস আগে সিআইডি থেকে জানানো হয়, তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।

তরিকুল ইসলাম বলেন, ২০১৭ সালেই তিনজনের তথ্য সামনে এসেছিল। নতুন করে আরও একজনের রক্তের নমুনা শনাক্ত হওয়ায় সন্দেহভাজনের সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে। তবে এটি পুরোপুরি নতুন তথ্য নয়। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী ছিলেন সোহাগী জাহান তনু। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর দুই দফা ময়নাতদন্ত সম্পন্ন হলেও তনুর মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার ও রহস্য উদঘাটনের দাবি জানিয়ে আসছে পরিবার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার