যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১২:০২| আপডেট : ১৮ মে ২০২৬, ১২:০৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীর সময় মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পর বিমানে থাকা চারজন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন নৌবাহিনীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সংঘর্ষে জড়িত ছিল দুটি EA-18G Growler যুদ্ধবিমান। বিমান দুটি আকাশে কৌশলগত কসরত প্রদর্শনের সময় হঠাৎ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে। দুর্ঘটনার পরপরই এলাকায় আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে বিমানঘাঁটি সাময়িকভাবে লকডাউন করা হয়। পরে পুরো এয়ার শো বাতিল ঘোষণা করা হয়।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর ক্রু সদস্যদের দ্রুত উদ্ধার করা হয় এবং তারা বর্তমানে চিকিৎসা পর্যবেক্ষণে আছেন। তাদের কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনায় জড়িত বিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে পরিচালিত হচ্ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বলে জানিয়েছে নৌবাহিনী।

এয়ার শো আয়োজনের সঙ্গে যুক্ত ‘সিলভার উইংস অব আইডাহো’–এর প্রতিনিধি কিম সাইকস স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় বা পরে বিমানঘাঁটির ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় একটি গ্লাইডার দুর্ঘটনায় একজন পাইলট নিহত হন। সাম্প্রতিক এই ঘটনার পর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার