চীনে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১২:৪০
অ- অ+

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে এবং দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের বরাতে জানা যায়, ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ভোররাতের এই ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, লিউঝৌ শহর থেকে ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত দুইজন স্বামী-স্ত্রী, যাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর বলে জানা গেছে।

ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার ও অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের কারণে কিছু সময়ের জন্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং রেলপথ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করা হয়। তবে পরবর্তীতে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে এবং যান চলাচল পুনরায় চালু হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগে একাধিক ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। নতুন এই ভূমিকম্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার