রামিসার কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এমপি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৬, ১৯:১৭
অ- অ+

শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারতে আসেন তার বাবা ও স্থানীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসী অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, নির্মম এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সংসদ সদস্য এ সময় রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, সম্প্রতি রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা