ঈদ আয়োজন, রান্না করুন ঢাকাইয়া গরুর মাংস

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ১১:৩৮
অ- অ+

ঈদুল আজহায় গরুর মাংসের নানা পদ রান্নার প্রচলন থাকলেও পুরান ঢাকার ‘ঢাকাইয়া গরুর মাংস’ আলাদা স্বাদের জন্য বেশ পরিচিত। বিশেষ মসলার ব্যবহার ও রান্নার ভিন্ন কৌশলের কারণে এই পদটি অনেকের কাছেই ঈদের ঐতিহ্যের অংশ।

যেসব উপকরণ লাগবে:

এক কেজি গরুর মাংস, এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক-চতুর্থাংশ কাপ সরিষার তেল, দুই কাপ কুঁচি পেঁয়াজ, আধা কাপ পেঁয়াজ বাটা, তিন টেবিল চামচ টক দই, ১০ থেকে ১২টি শুকনা মরিচ এবং স্বাদমতো লবণ।

যেভাবে রান্না করবেন:

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মাংসের সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও এক টেবিল চামচ তেল মিশিয়ে তিন থেকে চার ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।

এরপর কড়াইয়ে তেল গরম করে শুকনা মরিচ ও কুঁচি পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে তুলে রাখতে হবে। ঠান্ডা হলে বেরেস্তা ও মরিচ হালকা ভেঙে নিতে হবে। একই তেলে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে প্রায় ৩০ মিনিট রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে যাতে মাংস নিচে লেগে না যায়।

শেষে বেরেস্তা ও ভাঙা শুকনা মরিচ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে পরিবেশন করা যাবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘ঢাকাইয়া গরুর মাংস’।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলের ভেটিং সম্পন্ন, প্রজ্ঞাপন প্রকাশ আজই
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
হজযাত্রায় নতুন স্বাস্থ্যনির্দেশনা, যেতে পারবেন না যারা
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন