লাল মাংস খেলে সমস্যা? জেনে নিন হজমশক্তি বাড়ানোর স্বাস্থ্যকর উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৬, ১০:১৪| আপডেট : ৩০ মে ২০২৬, ১০:১৫
অ- অ+

লাল মাংস শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস হলেও অতিরিক্ত বা ভুলভাবে খাওয়ার ফলে হজমজনিত সমস্যা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোরবানির ঈদের সময় মাংস খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় হজমশক্তি বাড়ানোর বিষয়ে সচেতনতা জরুরি বলে মত দিয়েছেন পুষ্টিবিদরা।

গরু, খাসি, ভেড়া ও মহিষের মাংসকে লাল মাংস বলা হয়, যা আয়রন, প্রোটিন, জিংক ও ভিটামিন বি-সমৃদ্ধ। তবে এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত খেলে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতার ঝুঁকি বাড়তে পারে।

অতিরিক্ত মাংস খাওয়ার ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে বেশি পরিমাণ মাংস খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এতে পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। যাদের ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা বা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাংস গ্রহণ আরও ঝুঁকিপূর্ণ।

মাংসের চর্বিযুক্ত অংশ রক্তনালিতে জমে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই চর্বিহীন অংশ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মাংস হজম হতে সময় লাগে বেশি

গবেষণার বরাতে বলা হয়, প্রোটিন ও ফ্যাটসমৃদ্ধ খাবার অন্যান্য খাবারের তুলনায় ধীরে হজম হয়। ব্যক্তিভেদে মাংস হজম হতে ১২ ঘণ্টা থেকে শুরু করে ২–৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। দীর্ঘ সময় হজমে থাকার কারণে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

হজমশক্তি বাড়ানোর উপায়

বিশেষজ্ঞদের মতে, মাংস ভালোভাবে চিবিয়ে খেলে হজম প্রক্রিয়া দ্রুত হয়। বেশি চিবালে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়ে, যা হজমে সহায়তা করে।

মাংসের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান হজমে সাহায্য করতে পারে। যেমন—

  • পেঁপে: এতে থাকা পাপাইন এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে
  • আনারস: এতে থাকা ব্রোমেলেন প্রোটিন হজম সহজ করে
  • দই বা প্রোবায়োটিক খাবার: উপকারী ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়া উন্নত করে
  • ভিনেগার বা অ্যাসিডিক উপাদান দিয়ে মেরিনেড: মাংস নরম করে হজম সহজ করে

স্বাস্থ্যকর রান্না ও খাওয়ার নিয়ম

চর্বিহীন মাংস বেছে নেওয়া এবং অতিরিক্ত তেল-মসলা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। রান্নায় ভিনেগার, টক দই, লেবুর রস বা পেঁপে ব্যবহার করলে মাংস সহজে হজম হয়।

প্রতি বেলায় শসা, টমেটো, গাজরসহ সালাদ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ফাইবার বাড়ে এবং হজমে সহায়তা হয়। একইসঙ্গে পর্যাপ্ত পানি, লেবু পানি ও টক দই গ্রহণ করাও উপকারী।

রোগীদের জন্য সতর্কতা

হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে মাংস গ্রহণ সীমিত রাখতে বলা হয়েছে। অতিরিক্ত মাংস না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, অতিরিক্ত মসলাযুক্ত ও ভারি খাবার এড়িয়ে হালকা খাবারের অভ্যাস গড়ে তুললে হজমজনিত সমস্যা কমে।

সঠিক পরিমাণে, সঠিকভাবে রান্না করা এবং ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চললে লাল মাংস স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। তবে অতিরিক্ত খাওয়া ও ভুল প্রস্তুত প্রণালি হজম ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

(ঢাকাটাইমস/৩০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার চার জোনে টিডিপির প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৮০০ প্রশিক্ষণার্থী
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা