হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মৃত ৫৮৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ৩০ মে ২০২৬, ১৯:৩১
অ- অ+

দেশে হামের চলমান প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৮৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মারা গেছেন ৯০ জন। একই সময়ে সন্দেহভাজন বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯৬ জন। আর সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬১২ জন।

অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। তাঁদের মধ্যে ৫২ হাজার ৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মারা গেছেন ৫৪ জন। এরপর বরিশাল বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২ জন করে মারা গেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার