আদ্-দ্বীন মেডিকেল কলেজ ভবনের ছাদে বেকারি দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ৩০ মে ২০২৬, ১৯:৩৭
অ- অ+

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ভবনের ছাদে একটি বেকারি কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার বিকেলে হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনকালে তিনি মেডিকেল কলেজ ভবনের সন্নিকটে থাকা বেকারিটি ঘুরে দেখেন।

এ সময় বেকারি পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনের কাগজপত্র আগামীকালের মধ্যে জমা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেকারিটি হাসপাতালের ভেতরে নয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ ভবনের পাশে অবস্থিত। সেখান থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে হাসপাতাল-সংলগ্ন এলাকায় এ ধরনের স্থাপনা পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কোনো অনিয়ম, অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। বেকারিটি বৈদ্যুতিক ওভেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। তবে কীভাবে এটি অনুমোদন পেয়েছে, সেটিও তদন্ত করা হবে।

তিনি বলেন, 'মেডিকেল কলেজের ভবনের ওপর এ ধরনের কারখানার বৈধ অনুমোদন থাকার কথা নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।'

সম্প্রতি রাজধানীর এই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি