হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৫৯৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১৭:০১
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি সময়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ জন শিশু। ফলে মোট মৃত্যু ৫৯৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মধ্যে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১ হাজার ২০৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার