ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে

,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১৯:২২| আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:৩৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিংয়ের আটকা পড়া একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে খাদে পড়েছে। তবে আগেই যাত্রী ও চালক নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা দুইটার দিকে সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঘাচং রেলওয়ে স্টেশনের অদূরে চান্দপুর বাজারের পাশে অবৈধ লেভেল ক্রসিং পার হতে গিয়ে রেললাইনে আটকা পড়ে মাইক্রোবাসটি। রেললাইনের ওপারে একটি গ্রামে বরযাত্রী নিয়ে যাচ্ছিল গাড়িটি। বাজারের লোকজন গাড়িটি সরানোর চেষ্টা করলেও এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং স্টেশন অতিক্রম করে আসে।

ট্রেন আসতে দেখে এর চালক যাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে যান। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ছিটকে খাদে গিয়ে পড়েএতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান স্টেশন মাস্টার

(ঢাকাটাইমস/৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা