ইবোলা আক্রান্ত উগান্ডা সফরে ডব্লিউএইচও মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৭:২৪
অ- অ+

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার উগান্ডা সফর করেছেন।

প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে দেশটিতে এখন পর্যন্ত ১৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, আমি উগান্ডায় আছি, সেখানে সরকার ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত ও দক্ষ পদক্ষেপ নিয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস আরও বলেন, সীমান্তে স্ক্রিনিং ব্যবস্থার মাধ্যমে প্রতিবেশী কঙ্গো থেকে আসা আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া দেশের নজরদারি, পরীক্ষা ও রোগী ব্যবস্থাপনা ব্যবস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার