ইরানে পুনরায় ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১১:৩১
অ- অ+

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ থাকার পর এখন বিমানবন্দরটি আবারও স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

ইরানের মেহের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের বিমান পরিচালনা বিভাগের কর্মকর্তারা ফ্লাইট চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সৌদি আরব থেকে ফিরতি যাত্রায় থাকা হজযাত্রীদের বহনকারী একাধিক উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে।

এর আগে গত রোববার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমানবন্দরটির ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরে আবারও বিমান চলাচল চালু করা হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয়বারের মতো বিমানবন্দর বন্ধ ও পুনরায় চালুর ঘটনা। এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর বিমানবন্দরটি আবার চালু হয়েছিল।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ থেকে সরাসরি বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভি
সৌদি থেকে হজ শেষে ১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ জন হাজি, মারা গেছেন ৪৯
পুশইন বিতর্ক: শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির, সীমান্তে নিরাপত্তা জোরদার
বদলির প্রায় দুই মাস পরও মাগুরায় ডিডিএলজি ইমতিয়াজ, দুর্ব্যবহারের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা