ঘুরতে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৭:৫৯| আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:২৯
অ- অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘুরতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে

ঘটনায় কিশোরীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আজ রোববার (১৪ জুন) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)

এর আগে গতকাল শনিবার রাতে কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) ওই গণধর্ষণের ঘটনা ঘটে

পুলিশ ভুক্তভোগীর পরিবার জানায়, সদর উপজেলার বাসিন্দা ১৫ বছরের মায়ার (ছদ্মনাম) সঙ্গে এক সপ্তাহ আগে কালিতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয় গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে মায়াকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম

এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশেঘষমিন্টুর গোডাউন ঘরেমেয়েটিকে নিয়ে যায় তামিম সেখানে তামিম এবং তার দুই বন্ধু রনি মাসুদ পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে রাত তিনটার দিকে পুলিশের একটি টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। এরপর সেখানে তল্লাশি করে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ

আজ ভোর চারটার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন পুলিশ সদস্যরা

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

(ঢাকাটাইমস/১৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজেটে শ্রমিক-কৃষকের জন্য বিশেষ জায়গা রাখা হয়নি: সাইফুল হক
যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সোমালিয়ার রেফারিকে সুখবর দিল ফিফা
শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি, গ্রেপ্তার ১
বেনজীরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিরোধীদলীয় উপনেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা