শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি, গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৮:২৪
অ- অ+

দিনাজপুরে ৯ বছরের এক শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি তৈরি, অর্থ দাবি এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঢাকার তুরাগ থানাধীন উত্তরা বায়তুল মামুর জামে মসজিদের সামনে এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার আসামি মো. রনি (৩০) দিনাজপুর কোতোয়ালি থানার বড়বন্দর (নতুনপাড়া) এলাকার বাসিন্দা মো. মকছেদ আলীর ছেলে।

​র‌্যাব-১৩ (সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প) এবং র‌্যাব-১ (সদর কোম্পানি, উত্তরা) এর একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি মাঝেমধ্যে তার বাবার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করত। এই সুযোগে আসামিরা ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার আশ্রয় নেয় এবং কৌশলে শিশুটির কিছু ছবি নিজেদের মোবাইলে সংরক্ষণ করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছবিগুলো এডিট করে আপত্তিকর ও কুরুচিকর ছবিতে রূপান্তর করা হয়।

​ছবিগুলো বিকৃত করার পর আসামিরা ভুয়া আইডি থেকে শিশুটির বাবার মেসেঞ্জারে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৭ মে সকালে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।​

এই ঘটনায় গত ২৪ মে শিশুটির মা বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীনে একটি মামলা করেন।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মো. রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

(ঢাকাটাইমস/১৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’