একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১০:৩৮| আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:৪০
অ- অ+

মৌলভীবাজার জেলায় একদিনের সফরের উদ্দেশ্যে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মৌলভীবাজার সফর।

আজ বুধবার (১৭ জুন) সকালে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়।

সিলেটে পৌঁছে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা রয়েছে।

এছাড়া বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় সিলেট হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী। তবে এবারের সফরে সিলেট জেলায় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরসূচি মূলত মৌলভীবাজারকে কেন্দ্র করে নির্ধারিত।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি হলেন বাংলাদেশের নাহিদা সোবহান
এআইয়ের যুগে চাকরির বাজারে বড় ধাক্কা, ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে খেলেন গরম কালাই রুটি, প্রশংসা করলেন আমের স্বাদের
আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই: “কব্জি কাটা” গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা