মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে খেলেন গরম কালাই রুটি, প্রশংসা করলেন আমের স্বাদের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১০:৪৯
অ- অ+

প্রথমবারের মতো রাজশাহী সফর করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সফরকালে তিনি স্থানীয় খাবার কালাই রুটি খেয়েছেন এবং রাজশাহীর আমের স্বাদের প্রশংসা করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) তিনি বানেশ্বর বাজার ঘুরে দেখেন এবং সেখানকার আমের বাজার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত স্থানীয়ভাবে তৈরি গরম কালাই রুটি তাওয়া থেকে নামিয়ে খাওয়ার অভিজ্ঞতাও নেন।

ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে জানায়, বানেশ্বর বাজার পরিদর্শনে রাষ্ট্রদূত রাজশাহীর আমের স্বাদ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, রাজশাহীর আমের তুলনা নেই।

সফরের অংশ হিসেবে তিনি সারদায় অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি স্মরণ করেন।

এছাড়া তিনি বড় শিব মন্দির, গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির পরিদর্শন করেন। এসব স্থাপনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন তিনি।

রাজশাহী সফর শেষে উষ্ণ অভ্যর্থনার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর পর্যন্ত রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’