আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৪:০১
অ- অ+

আষাঢ়ের বৃষ্টিস্নাত সকালেও থেমে থাকেনি উৎসাহ। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে রাস্তার দু’পাশে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষ করে লাক্কাতুড়া চা-বাগান এলাকায় চা শ্রমিকদের ব্যতিক্রমী ‘ফুলবৃষ্টি’ ছিল সফরের অন্যতম আকর্ষণ।

আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৮ মিনিটে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দর এলাকা অতিক্রম করে চৌকিদেখি পয়েন্টে পৌঁছালে লাক্কাতুড়া চা-বাগানের শ্রমিকরা তাকে স্বাগত জানান। বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাস্তার পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রী বহনকারী লাল-সবুজের গাড়িবহর চা-বাগান এলাকা অতিক্রম করার সময় শ্রমিকরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশও তৈরি করেন তারা।

শ্রমিকদের এমন আয়োজনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বৃষ্টির মধ্যেও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশেও তিনি হাত নেড়ে অভিবাদন জানান।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন সড়কে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা নানা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে উপস্থিত ছিলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতারা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটজুড়ে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। বৃষ্টির মধ্যেও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যানবাহনে যাত্রী হয়রানি বন্ধ হবে কবে?
প্রস্তাবিত বাজেটে তামাকপণ্য আরও সহজলভ্য হতে পারে: বিশেষজ্ঞদের শঙ্কা
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
৫ আগস্টের পর পালিয়ে কাতার, দেশে ফিরেই আবার প্রতারণা; সাবেক ভূমিমন্ত্রীর পেজ এ্যাডমিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা