অস্ট্রেলিয়ার স্পিন–পেস মিশ্র আক্রমণ

ব্যাটিং বিপর্যয়ে ১৩১ রানে থামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম:
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৫:৩১| আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:৩৯
অ- অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ৯ উইকেটে ১৩১ রান করেছে বাংলাদেশ। ইনিংসজুড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে দলটি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদী হাসান ইনিংসে অপরাজিত থাকেন। ৭ রান করে মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ হন। এছাড়া সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭, পারভেজ হোসেন ইমন ১০ এবং তানজিদ হাসান তামিম ১০ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ম্যাট রেনশ এবং জোয়েল ডেভিস।

এ ছাড়া ১টি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নিখিল চৌধুরী। তবে উইকেটশূন্য ছিলেন জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস।

ইনিংসজুড়ে ৯টি উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩১ রানে থামে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে যথেষ্ট হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন
গুরুতর অসুস্থ সোনু নিগম
খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
‘ভইরা-দে গ্রুপের’ তিন সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা