নরওয়ে টপকালে ব্রাজিলের সামনে ইংল্যান্ড বা মেক্সিকো

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৮:৩৫
অ- অ+

বিশ্বকাপে একের পর এক কঠিন পরীক্ষা উতরে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর টানা তিনটি জয় তুলে নিয়ে শেষ ১৬-এ জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে হারিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলের সামনে এবার নরওয়ের চ্যালেঞ্জ।

আগামী ৫ জুলাই শেষ ১৬-এর ম্যাচে নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো। শেষ ১৬-এ ডিআর কঙ্গোকে হারিয়ে উঠেছে ইংল্যান্ড, আর ইকুয়েডরকে বিদায় করে শেষ ১৬ নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড। চার ম্যাচে অপরাজিত দলটি সর্বশেষ ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটে দুই গোল করে জয় তুলে নেয়। দলের অধিনায়ক হ্যারি কেইন চার ম্যাচে পাঁচ গোল করে আছেন দুর্দান্ত ফর্মে।

অন্যদিকে, স্বাগতিক মেক্সিকোও দারুণ আত্মবিশ্বাসে রয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করেই শেষ ১৬-এ উঠেছে তারা। ফলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কিংবা মেক্সিকো—যে দলই প্রতিপক্ষ হোক, ব্রাজিলকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ড।

তবে তার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নরওয়ে। আর্লিং হলান্ডের নেতৃত্বে দলটি এবার বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ইতিহাসও নরওয়ের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত কোনো ম্যাচেই ব্রাজিলকে হারাতে পারেনি—এমন নয়, বরং ব্রাজিলের বিপক্ষে অপরাজিত রয়েছে ইউরোপের দেশটি।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে রোনালদো, রিভালদো ও কাফুদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। এছাড়া ১৯৮৮ ও ১৯৯৭ সালের দুটি প্রীতি ম্যাচে একটি জয় ও একটি ড্র করে তারা। ২০০৬ সালের সর্বশেষ প্রীতি ম্যাচও শেষ হয়েছিল ১-১ সমতায়।

সব মিলিয়ে ব্রাজিল ও নরওয়ের চারটি মুখোমুখি লড়াইয়ে নরওয়ের জয় দুটি, বাকি দুটি ম্যাচ ড্র। অর্থাৎ, ইতিহাস বলছে—ব্রাজিলের বিপক্ষে এখনো অপরাজিত নরওয়ে। এবার সেই ইতিহাস বদলাতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাক্ষর জাল করে অন্যজনের বাইসাইকেল নাতিকে দিয়ে ফাঁসলেন জামায়াত নেতা!
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বাণী
ইসলামপুরের তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ সম্পদ, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ দুদকে
বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা