বিশ্বকাপে ৮৮ বছরের যে অপেক্ষা সুইসদের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩
অ- অ+

১৯৩৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জয় পেয়েছিল সুইজারল্যান্ড। সেবার শেষ ষোলোর রিপ্লে ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইসরা। এরপর আর নকআউট পর্ব টপকাতে পারেনি তারা।

ইউরোপের দেশটি ফুটবলে বেশ শক্তিশালী বলা যায়। বিশ্বকাপে প্রায় প্রতিটা মঞ্চে সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। কিন্তু কখনো শিকে ছেড়েনি নকআউটে। আজ আবার নকআউট পর্বে মাঠে নামছে দেশটি। জয় তুলে নেওয়ার স্বপ্ন গ্রানিত জাকা-ম্যানুয়েল আকাঞ্জিদের। আলজেরিয়ার বিপক্ষে জিততে পারলে ৮৮ বছরের অপেক্ষার অবসান হবে তাদের।

দীর্ঘ ব্যর্থতা কাটানোর সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৬ বিশ্বকাপে। শেষ ষোলোয় ইউক্রেনের বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় সুইজারল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নকআউট পর্বে টানা সাতটি ম্যাচে বিদায় নিতে হয় তাদের।

(ঢাকাটাইমস/৩জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি
সোনার দামে বড় লাফ
বিশাল শোভাযাত্রায় খামেনির কফিন হত্যাকাণ্ডের স্থানে, তেহরানে জড়ো হচ্ছে শোকার্ত মানুষ
কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা এনে ঢাকায় ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা