সোহেল তাজের ফেসবুক পোস্ট

আ. লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম, যদি...

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৬:৫৪
অ- অ+

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামীলীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।

শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সোহেল তাজ এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংবাদমাধ্যমের খবরের ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে সোহেল তাজ লিখেন, একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিস্বাসঘাতকতা করে আওয়ামীলীগ কে ধ্বংস করে ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামীলীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে

আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামীলীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
মেক্সিকোর বিপক্ষে ভায়াগ্রা খেয়ে মাঠে ইংল্যান্ড প্লেয়াররা!
অসুস্থ শবনম মুশতারীর পাশে সরকার
বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে? যা জানা যাচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা