নারায়ণগঞ্জে প্রায় আড়াই কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৭:১৫
অ- অ+

নারায়ণগঞ্জের শিবু মার্কেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের শিবু মার্কেটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানের সময় ট্রাক দুটির চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য সতর্কবার্তা
দর্শকখরায় জয় চৌধুরীর ‘স্নেহের বন্ধন’, ৩৭ টিকিটের ৩৫টিই কিনলেন প্রযোজক-পরিচালকেরা
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার