প্রশ্নের উত্তর না লিখে শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইল ছাত্রী, ভাইরাল খাতা

হাতিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৭:৩১
অ- অ+

পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে কিছু নম্বর দেওয়ার আকুতি জানিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। সেই উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনাটি হাতিয়া উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়ের এক শিক্ষক মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীর উত্তরপত্রের একটি ছবি প্রকাশ করেন। এরপর সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া উত্তরপত্রে দেখা যায়, প্রশ্নের উত্তর না লিখে শিক্ষার্থী শিক্ষককে বারবার ‘আব্বু’ ও ‘স্যার’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ করেছে। লেখায় সে উল্লেখ করেছে, কিছু শিখতে না পারায় পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে পারেনি। উত্তরপত্রে একাধিক বানান ভুলও ছিল।

উত্তরপত্রটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শিক্ষার্থীর দুর্বল লেখাপড়া, ভাষাগত দক্ষতার ঘাটতি এবং পাঠদানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ কেউ বলেন, একটি উত্তরপত্র দিয়ে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক নয়; তবে এটি শিক্ষার্থীদের শেখার ঘাটতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।

হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. ন. ম. হাছান বলেন, একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা সমীচীন নয়। তবে এমন ঘটনা উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট শিক্ষক বলেন, কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়, শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরতেই তিনি উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়বে?
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
পররাষ্ট্রে বড় রদবদল, বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ বিদেশি মিশনের নেতৃত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা