চট্টগ্রাম নগরে ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৯:০৪
অ- অ+

চট্টগ্রামে নগরে গতকাল মঙ্গলবার থেকে এ পযন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একদিনে এত পরিমাণ বৃষ্টি গত ৪২ বছরে রেকর্ড করেনি আবহাওয়া অফিস। অর্থাৎ গতকাল রেকর্ড বৃষ্টি হয়েছে। রেকর্ড বৃষ্টির এদিনে জলাবদ্ধতা ও পাহাড় ধসে প্রাণহানিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয় নেমে আসে জনজীবনে। নগরের বিভিন্ন স্থানে গাছ পড়ে ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার এবং কয়েক স্থানে ট্রান্সফরমার নষ্ট হওয়ায় বিঘিœত হয় বিদ্যুৎ সেবা। রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে আটকা পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে ভোগান্তি হয় যাত্রীদের। সমুদ্র উত্তাল থাকায় এর প্রভাবে ব্যাহত হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট নামতে পারেনি। ভেঙে পড়ে পতেঙ্গা এলাকায় একটি বাইপাস সড়কের একাংশ।

সব মিলিয়ে গতকাল ‘দুর্বিষহ’ একটি দিন পার করেছেন চট্টগ্রাম নগরবাসী। বিশেষ করে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ ছিল বেশি। সকালে কর্মস্থলমুখী লোকজন, স্কুল–কলেজগামী শিক্ষার্থী, জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ও শ্রমজীবী মানুষের সীমাহীন ভোগান্তি হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারের দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া বৃষ্টির অজুহাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে দিনভর।

নগরের জলাবদ্ধতা নিরসনে চলছে ১৪ হাজার কোটি টাকার চারটি প্রকল্পের কাজ। প্রকল্পগুলোর কাজও শেষ পর্যায়ে। এরপরও জলাবদ্ধতা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অবশ্য প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করেছেন, গত তিন দিনে রেকর্ড ৫৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অপ্রত্যাশিত। এতে অনেক জায়গায় পানি জমে যায়। তবে বৃষ্টি থেমে গেলে এক থেকে দেড় ঘণ্টার ভিতরে পানি নেমে যায় বলে দাবি করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া গতকাল ভারী বৃষ্টির সময় ছিল জোয়ার, যা জলাবদ্ধতার তীব্রতা বৃদ্ধি পায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালের ৪ আগস্ট নগরে ২৪ ঘণ্টায় ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এরপর গতকাল ২৪ ঘণ্টায় রেকর্ড হয় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি। র্অর্থৎ গতকাল রেকর্ড হওয়া বৃষ্টি গত ৪২ বছরে সর্বোচ্চ। মাঝখানে অবশ্য ২০০৭ সালের ১১ জুন ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

আবহাওয়া অফিস সূত্র মতে, ১৯৮৩ সালের জুলাই মাসে রেকর্ড হয় ৪০৭ মিলিমিটার বৃষ্টি। ওই হিসেবে গতকাল ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ বৃষ্টি। এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর আজই (গতকাল) চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টি হলো।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৯৪ দশমিক ৩ মিলিমিটার ও রাত ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এছাড়া গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় রেকর্ড হয় ৩০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত।

সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি। মাঝখানে একটু কমলেও গতকাল সকাল থেকে আবারও অতি ভারী বৃষ্টি হয়। এদিকে দুপুর পৌনে ১২টার দিকে জোয়ার শুরু হয়। ফলে বৃষ্টি ও জোয়ারের পানি একীভূত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরে। চট্টগ্রাম নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে, যেখানে এর আগে হয়নি। বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টির পরিমাণ কমে আসে। এর ঘণ্টা দুয়েকের মধ্যে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা কমে গেলেও অনেক এলাকায় পানি নামেনি।

সকাল থেকে সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় শহরের অনেক এলাকা। পানি ঢুকে যায় বাসা–বাড়ি ও দোকানপাটে। হালিশহর, পতেঙ্গা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কাস্টম হাউজ প্রাঙ্গণ, কাঠগড় মুসলিমাবাদ এলাকা, আগ্রাবাদের বেপারিপাড়া, মুহুরীপাড়া, কাঁচাবাজার ও মৌলভী পাড়া এলাকা, মুরাদপুর, সিঅ্যান্ডবি, কাতালগঞ্জ আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, পাঁচলাইশ আবাসিক এলাকা, জামালখান বাই লেন, রহমতগঞ্জ ও ষোলশহরসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার দুর্ভোগ ছিল বেশি।

দুপুর সাড়ে ১২টার পর থেকে পানি বাড়তে থাকে মুরাদপুর– বহদ্দারহাট সড়কের মোহাম্মদপুর অংশে। হাঁটুর বেশি পানি হয়েছে সেখানে। অবশ্য বৃষ্টি থামার পর পানি নেমে যায়। এদিকে পানি ঢুকে গেছে কাতালগঞ্জ আবাসিক এলাকার বেশ কিছু বাসাবাড়ির নিচতলায়। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পভুক্ত হিজড়া খালের কাজ শেষ না হওয়ায় জলাবদ্ধতা হয়েছে ওই এলাকায়।

চান্দগাও মৌলভীপুকরু এলাকার বাসিন্দা মোহাম্মদ আজাদ বলেন, খুব কষ্টে আছি, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে কবে মুক্তি পাব জানি না। রাস্তাঘাট ডুবে গেছে এমন কি আমার ঘরেও হাটু সমান পানি ডুকেছে যা এজাবৎকালে আগে কোনদিন হয়নি।

তিনি আরো বলেন, সিঅ্যান্ডবি থেকে চেরাগী পাহাড় কর্মস্থলে আসতে ভোগান্তি পোহাতে হয়। সিঅ্যান্ডবি থেকে বাস টার্মিনাল পর্যন্ত পানি ছিল প্রায় কোমর সমান। পরে বহদ্দারহাট এসে আন্দরকিল্লামুখী গাড়িতে উঠি। পানির জন্য গাড়ি চকবাজার দিয়ে না এসে শাহ আমানতমুখী সড়ক হয়ে বাকলিয়া এ¯্রসে রোড হয়ে আন্দরকিল্লা যেতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুণতে হয়।

একই কথা বলেন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আন্দরকিল্লা আসা মো. জাহেদ।

চট্টগ্রাম নগরের প্রায় বাজারের বিভিন্ন দোকানপাটেও পানি ঢুকে গেছে। এতে কাপড়সহ বিভিন্ন পণ্য নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়া পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হয় বেচাকেনাও।

মুুরাদপুরের একটি ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারী জামাল উদ্দিন বলেন, গতকাল ও আজকের মতো ক্ষয়ক্ষতি গত কয়েক বছরেও হয়নি। আশেপাশের মার্কেটের প্রতিটি দোকানে পানি ঢুকে ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ গুণে শেষ করা যাবে না।

গতকাল নগরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে আছড়ে পড়ে সড়কে। এতে ব্যাহত হয় যান চলাচল। এছাড়া গাছের ডাল পড়ে ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার। টাইগারপাস, উত্তর কাট্টলী ও আসকারদিঘি পাড়ে সড়কে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন, গাছ ভেঙে পড়ায় যান চলাচলে সাময়িক বাধাগ্রস্থ হয়।

এমনকি নামতে পারেনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কারণে গতকাল তিনটি ফ্লাইট । এছাড়া তীব্র বাতাসের কারণে বিলম্বিত হয় বেশ কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল দুপুর ৩টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধস হতে পারে। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও চট্টগ্রাম নদী বন্দরের জন্য ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
রেলের গোডাউন মেরামতের বছর না যেতেই পানিতে সয়লাভ, বৃষ্টিতে ভিজছে মালামাল ও গুরুত্বপূর্ণ নথি
ঢাকাসহ ১৯ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
আনসারের ৫২০ নারী সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা