পাহাড়ধ্বসে বিচ্ছিন্ন জনপদের সড়ক সচল করলেন হিল ভিডিপি সদস্যরা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬, ১৬:২০
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধ্বসে বন্ধ হয়ে যাওয়া একটি সড়ক স্বেচ্ছাশ্রমে সচল করেছেন হিল ভিডিপি সদস্যরা। টানা ভারী বর্ষণে গত বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কম্বুনিয়া–জারুলিয়া সড়কের পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ওই এলাকার প্রায় একশ পরিবারে যাতায়াতের একমাত্র সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

দুর্যোগের খবর পেয়ে ভিডিপি প্লাটুন কমান্ডার কামাল মিয়া বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশিক্ষকের মাধ্যমে বান্দরবান জেলার কমান্ড্যান্টকে অবহিত করেন। পরে জেলা কমান্ড্যান্ট দ্রুত সড়ক থেকে মাটি ও গাছপালা অপসারণের নির্দেশনা দেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে কামাল মিয়ার নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা সড়ক সচল করার কাজে নামেন। প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে তারা কুড়াল ও কোদাল দিয়ে সড়কে জমে থাকা কাদা-মাটি সরিয়ে ফেলেন। একই সঙ্গে উপড়ে পড়া গাছপালা কেটে দ্রুত রাস্তা থেকে অপসারণ করেন।

হিল ভিডিপি সদস্যদের সমন্বিত ও স্বেচ্ছাশ্রমের এ উদ্যোগে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের জনকল্যাণমূলক ও মানবিক কাজের নির্দেশনার আলোকে তৃণমূলের ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় হিল ভিডিপির এ দ্রুত ও কার্যকর উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন গ্রেপ্তার
জাতীয় বৃক্ষরোপণ অভিযানে কোস্ট গার্ড, সদর দপ্তরসহ সব ইউনিটে কর্মসূচি
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে মোট প্রাণহানি ৭৪৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা