বিশ্বকাপ সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে, খেলা কখন

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৫:৫৯
অ- অ+

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। কোনো অঘটন ছাড়াই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে উঠল।

এবারের সেমিফাইনালে ওঠা চার দলই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয়বার, যখন অতীতে শিরোপা জেতা চারটি দলই শেষ চারে জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ সালের বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছিল।

সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে চার পরাশক্তির এই দুই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

চলতি বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা ওঠে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। টুর্নামেন্টটি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছিল প্রায় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা