আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৭:১১
অ- অ+

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বুধবার আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথ।

এই নিয়োগের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে একটি পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে। ৪৪ বছর বয়সী এলফাথের পরিচালনায় এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি মেসি।

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এলফাথের অধীনে চারটি ম্যাচ খেলেছেন মেসি। চারটিতেই জিতেছে তার দল। এই চার ম্যাচে মেসি করেছেন চারটি গোলও।

এই ধারার শুরু লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসির বিপক্ষে। সেই ম্যাচে দূরপাল্লার দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন মেসি। পরে টাইব্রেকারে ১০–৯ ব্যবধানে জিতে শিরোপা জেতে ইন্টার মিয়ামি। টাইব্রেকারে নিজের শটও সফলভাবে জালে পাঠিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর মেজর লিগ সকারে (এমএলএস) এলফাথের পরিচালনায় আরও তিনটি ম্যাচ খেলেন মেসি। তিনটিতেই জয় পায় ইন্টার মিয়ামি।

তবে শুধু এই পরিসংখ্যানের ভিত্তিতে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাবে, এমনটা বলা যাচ্ছে না। তবু গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালকে ঘিরে মেসি ও এলফাথের এই অপরাজিত রেকর্ড আলোচনায় এসেছে।

অন্যদিকে, এলফাথের কঠোর রেফারিংও ম্যাচে প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপের আগে এমএলএসে পরিচালিত সর্বশেষ ১০ ম্যাচে তিনি দেখিয়েছেন ৪১টি হলুদ কার্ড ও ৩টি লাল কার্ড। এ ছাড়া দিয়েছেন ৩টি পেনাল্টিও। মাঠে নিয়ম প্রয়োগে তার কঠোর অবস্থান দুই দলের খেলোয়াড়দের জন্যই বড় পরীক্ষা হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী