ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ০৮:২৫
অ- অ+

হট ফেভারিট দুই দল ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ১৪ জুলাই রাত ১ টায় অনুষ্ঠিত ম্যাচে ফরাসিদের ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে লা রোজারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ১০ মিনিটে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি স্পেন। তবে ২০ মিনিটে লামিনে ইয়ামালকে ফ্রান্সের বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। ৩৬ মিনিটে বায়েনা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে বারকোলার দূরপাল্লার একটি প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে স্পেন।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্প্যানিশরা। ৫৮ মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ফ্রান্স আক্রমণের তীব্রতা বাড়ালেও স্পেনের রক্ষণভাগ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় সফল হতে পারেনি।

ম্যাচের শেষ দিকে এমবাপ্পে, ডেম্বেলে ও তাদের সতীর্থরা একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো স্পেন। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালের মঞ্চে নামবে লামিনে ইয়ামাল, ওইয়ারসাবাল ও পোরোদের স্পেন।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাহরাইন-কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, অস্ত্র ও ড্রোন ধ্বংস
নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গভীর রাতে ইরানের ওপর আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র
দেশের ৫ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা